ধানের ব্লাস্ট রোগ দমনে ব্যবহৃত কীটনাশক ব্র্যান্ড ‘বীর’ পুনঃউন্মোচন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে দিনাজপুরে পরিবেশক সম্মেলন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার (এনএসি) গ্রুপ। সম্প্রতি স্থানীয় একটি রিসোর্টে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে অঞ্চলটির শতাধিক ডিলার এবং গ্রুপটির কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। এনএসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে গ্রুপের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি নতুন ব্র্যান্ডের যাত্রা, স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ, বাজার সম্প্রসারণ এবং কৃষকদের কাছে কৃষি উপকরণ পৌঁছে দেয়ার পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘বীর’ ব্র্যান্ডকে নতুনভাবে শক্তিশালী করার পাশাপাশি চলতি বছরই বাংলাদেশে এর ফর্মুলেশন ও উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। এনএসি গ্রুপ এটি দেশে স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নিয়েছে।’ ফলে কৃষকরা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় কীটনাশক সংগ্রহের সুযোগ পাবেন বলেও জানান তিনি।

মতবিনিময় পর্বে দিনাজপুর অঞ্চলের ডিলাররা ‘বীরের’ নতুন ব্র্যান্ডিং, স্থানীয় উৎপাদন ও বাজার কার্যক্রম নিয়ে মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। নতুন ব্র্যান্ডিংয়ের পাশাপাশি স্থানীয় উৎপাদনের ফলে ‘বীর’ সরবরাহ ও বাজার সম্প্রসারণ আরো গতিশীল হবে এবং দিনাজপুর অঞ্চলের কৃষকদের কাছে এটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

গ্রুপের প্রতিনিধিরা জানান, ‘বীরের’ নতুন যাত্রায় ডিলারদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। কৃষকদের কাছে মানসম্মত কৃষি-উপকরণ সহজলভ্য করার পাশাপাশি স্থানীয় উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি-শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি কাজ করবে।