মিডল্যান্ড ব্যাংক পিএলসির সঙ্গে এইস অটোস ও এইস ওয়ার্কশপ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এইস অটোস ও এইস ওয়ার্কশপের সিওও সালেহ মুজতবা খালেদ এবং মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আক্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এ সময় এইস অটোসের এজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. রুবেলুজ্জামান ও ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) আবিদ হোসেন এবং মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ড মো. আবেদ-উর-রহমান, পিআরডি প্রধান মো. রাশাদুল আনোয়ার, মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।