চলতি বছরের জুন মাসে লিড ৪.১ অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্সের আওতায় 'লিড গোল্ড সার্টিফিকেশন' অর্জন করেছে ইভিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেড। দেশের তৈরি পোশাক শিল্পে টেকসই উন্নয়নের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রথম থেকেই ইভিন্স গ্রুপ টেকসই উৎপাদন প্রক্রিয়ায় গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রুপের আরেক প্রতিষ্ঠান ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড এরই মধ্যে লিড ৪.১ এর আওতায় প্লাটিনাম সার্টিফিকেশন অর্জন করেছে।

বিজিএমইএর পরিচালক ও ইভিন্স গ্রুপের পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, বিজিএমইএ ‘সাসটেইনাবিলিটি ভিশন ২০৩০’ গ্রহণ করেছে, যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) মূল কার্যক্রমের সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি আরো জানান, সবুজ ও উৎপাদনশীল তৈরি পোশাক শিল্প গড়ে তুলতে ইভিন্স গ্রুপ অগ্রণী ভূমিকা রাখতে চায়।

ইভিন্স গ্রুপের পরিচালক শাহ আদীব চৌধুরী বলেন, ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেডের লিড প্লাটিনাম সার্টিফিকেশনের পর এবার ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেড লিড গোল্ড সার্টিফিকেশন অর্জন করেছে। এই গ্রুপের লক্ষ্য, সব কারখানাকে লিড সার্টিফিকেশনের আওতায় আনা।

বর্তমানে বাংলাদেশে ১০৫টি প্লাটিনাম ও ১২৯টি গোল্ড লিড সার্টিফিকেশনপ্রাপ্ত কারখানা রয়েছে। মোট ২৪৮টি লিড সার্টিফিকেশনপ্রাপ্ত কারখানা নিয়ে বাংলাদেশ টেকসই পোশাক উৎপাদনে বৈশ্বিক অগ্রদূতের ভূমিকা পালন করছে। বিশ্বের শীর্ষ ১০টি লিড সার্টিফিকেশনপ্রাপ্ত কারখানার মধ্যে ৯টি ও শীর্ষ ১০০টির মধ্যে ৬৮টি বাংলাদেশে অবস্থিত। টেকসই উৎপাদনের এ অগ্রগতি দেশের শিল্পভিত্তিকে আরো শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

—বিজ্ঞপ্তি