চট্টগ্রামের খুলশীতে বেঙ্গল মিটের নতুন গুর্মে বুচার শপের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের স্বনামধন্য এ ব্র্যান্ডের মিট শপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বেঙ্গল মিটের স্টেকহোল্ডাররা। অতিথিরা শপটি পরিদর্শন করে বেঙ্গল মিটের আন্তর্জাতিক মানের পরিষেবা ও আধুনিক প্রযুক্তিনির্ভর মাংস প্রক্রিয়াকরণ ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
বেঙ্গল মিট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী শরীয়াহ বিধিমালা মেনে এবং খাদ্য নিরাপত্তা বিধি অনুসরণ করে মাইক্রোবিয়াল গ্রোথ শূন্যে নামিয়ে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অটুট রেখে জাতির পুষ্টি উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছে। —বিজ্ঞপ্তি










