লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও দীপ্ত প্লের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং দীপ্ত প্লের সিইও ফুয়াদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব কার্ডস (ভারপ্রাপ্ত) মো. তৌফিকুর রহমান, হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস মো. রাজিউদ্দিন, সিনিয়র ম্যানেজার (কার্ড বিজনেস) মোহাম্মদ আব্দুল জলিল খান, দীপ্ত প্লের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মারিয়াম হক, হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম এবং দীপ্ত টিভির হেড অব মার্কেটিং মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
লংকাবাংলা ফাইন্যান্স ও দীপ্ত প্লের মধ্যে চুক্তি স্বাক্ষর
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও দীপ্ত প্লের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










