চলতি মাসে পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়া ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৬০ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এতে কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৭ লাখ ৭০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১০ মার্চ ডিএসইতে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর ছিল ২৬ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৩৮ টাকা ৮০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২২ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা।  রিজার্ভে রয়েছে ৩৪১ কোটি ৪৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৫৫। এর মধ্যে ৪০ দশমিক ৭১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৫ দশমিক ৭৮ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ৪৩ দশমিক ৫১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। 

এ বছরের ৪ থেকে ৮ ফেব্রুয়ারি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ইস্যুর জন্য এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও সাবক্রিপশন সম্পন্ন হয়।