পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ২৫ টাকা ১০ পয়সা। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিডি থাই ফুডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৩ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিডি থাই ফুডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৪১ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিডি থাই ফুডের ইপিএস হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৯ পয়সায়।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুডের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৯ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ১৫ লাখ। এর ৩৩ দশমিক ১০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৮৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৩ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার রয়েছে।