কর্মীদের বীমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (এইচপিএল)। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষে ডিএমডি ও সিইও মো. হালিমুজ্জামান ও মেটলাইফ বাংলাদেশের এএমডি ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মো. জাফর সাদেক চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন মেটলাইফ বাংলাদেশের হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।