চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অটাম ২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টির সদস্য দিলরুবা আহমেদ। সভাপতি হিসেবে বক্তব্য দেন সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. রশীদ আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. রুবেল সেন গুপ্ত, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন সার্মেন রড্রিক্সসহ সংশ্লিষ্টরা।
সিআইইউতে অটাম সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অটাম ২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।










