লালমনিরহাটে লিড ব্যাংক হিসেবে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে জেলার সব ব্যাংকের অংশগ্রহণে সিএমএসএমই ক্লাস্টার চিহ্নিতকরণ, ক্লাস্টারের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি ও ক্লাস্টার অর্থায়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট ব্যাংকের এমডি আহসান জামান চৌধুরী ও কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সভায় ট্রাস্ট ব্যাংকের এসএমই প্রধান, লালমনিরহাট জেলার সব ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং এসএমই উদ্যোক্তারা অংশ নেন। —বিজ্ঞপ্তি
লালমনিরহাটে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে সিএমএসএমই ক্লাস্টারবিষয়ক কর্মশালা
লালমনিরহাটে লিড ব্যাংক হিসেবে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে জেলার সব ব্যাংকের অংশগ্রহণে সিএমএসএমই ক্লাস্টার চিহ্নিতকরণ, ক্লাস্টারের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি ও ক্লাস্টার অর্থায়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










