এ উপলক্ষে সম্প্রতি আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান সশরীরে এবং সব শাখাপ্রধানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে অংশ নেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান যথাযথভাবে শরিয়াহ অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান। পাশাপাশি পেশাদারত্ব ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ব্যাংকের উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।










