প্যারামাউন্ট গ্রুপের জন্য পে-রোল ব্যাংকিং সমাধান দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। সম্প্রতি ইউসিবি প্রধান কার্যালয়ে এ উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরিদুল ইসলাম ও প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, প্যারামাউন্ট গ্রুপের সিএফও মোহাম্মদ জাহিদুল আবেদীন. জেনারেল ম্যানেজার শাহ আজিজ; ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস ও এটিএম তাহমিদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।