তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং চীনের মুন এনভায়রনমেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেডের মধ্যে মূলধনি যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি লাভেলো আইসক্রিমের করপোরেট হেড অফিসে প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এমডি ইঞ্জিনিয়ার মো. একরামুল হক। অন্যদিকে মুন এনভায়রনমেন্ট টেকনোলজির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিং গ্যাং ফু। এ সময় আরো উপস্থিত ছিলেন তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির সিএও কাওছার আহমেদ, সিএফও মোশতাক আহমদ, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাজ্জাদ হুসাইন, সিএসও মোহাম্মদ রাজীব হাসান ও কোম্পানি সচিব মো. মহিউদ্দিন সরদার।