পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির আমানত ও আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির আমানত ৩৪ শতাংশ ও আয় ৩৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি এ সময়ে কর-পরবর্তী নিট মুনাফায় ৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ব্র্যাক ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে এককভাবে ব্র্যাক ব্যাংকের গ্রাহক আমানত ৩৪ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৫১১ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে ব্যাংকটির আয় ৩৭ শতাংশ বেড়ে ২ হাজার ৬১ কোটি টাকা হয়েছে। ২০২৪ সালের প্রথম ছয় মাসে ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা ৫৯১ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৩৩৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৭৭ শতাংশ।










