নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক উখতানে এন্টারপ্রাইজ ৮ লাখ ৫ হাজার শেয়ার হস্তান্তর করেছে। যার মধ্যে মো. মুরাদ হোসেন ৮ লাখ ৪ হাজার ৯৯৬ এবং মো. শাহ আলম ৪ শেয়ার গ্রহণ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ মার্চ এ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৯ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ১৬ পয়সায়।