প্রাইম ব্যাংক পিএলসির চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিট মুনাফা বেড়েছে ৪৯ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৩২৯ কোটি টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ২২১ কোটি টাকা। প্রাইম ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। গত ৩০ জুন ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ও শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩২ টাকা ৫ পয়সা ও ৮ টাকা ৭১ পয়সায়। 

২০০০ সালে পুঁজিবাজারে আসা প্রাইম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৬৩ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭। এর ৪৩ দশমিক ২৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩৬ দশমিক ৬২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৯ দশমিক ৭৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রাইম ব্যাংকের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

 প্রদানের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ৪৮০ কোটি টাকার কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৩৯৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ। ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৪ পয়সা, আগের হিসার বছরে যা ছিল ৩ টাকা ৫৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৬ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ মে ডিজিটাল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।