সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম এজিএম গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চেয়ারপারসন শেখ কবির হোসেন। সভায় উপস্থিত ছিলেন অডিট কমিটির চেয়ারপারসন শহিদুল ইসলাম নিরু এবং স্বতন্ত্র পরিচালক ও এনআরসির চেয়ারপারসন ড. শরীফ এনামুল কবির। অন্যদের মধ্যে ছিলেন পরিচালক মো. মোতালেব হোসেন, মো. রুহুল আমিন, আবুল কালাম আজাদ, কৈলাশ চৈন্দ্র বাড়ৈ, গঙ্গাচরণ মালাকার, সুমিত কুমার বাড়ৈ, এএনএম রেজওয়ানুল কাইউম, ফাহমিদা ওয়ালিউল্লাহ, বেলাল হোসেন ও স্বতন্ত্র পরিচালক দেলোয়ার হোসেন রাজা। আরো উপস্থিত ছিলেন সিইও মো. সামসুল হুদা, এএমডি শেখ মোসাদেক কবির, সিএফও এবিএম হাসানগীর ও কোম্পানি সচিব আব্দুর রউফ গোমস্তা।