এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের দ্বিতীয় সংস্করণে (২০২৪) তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাস্ট্রাকচার এবং সাসটেইনেবল কমিউনিটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সাসটেইনেবল পার্টনারশিপ ও ইনস্টিটিউশন ক্যাটাগরিতে অনারেবল মেনশন হিসেবে পুরস্কার লাভ করেছে। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে বিকাশের চিফ প্রডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা ও অন্য কর্মকর্তারা প্রতিষ্ঠানের পক্ষে এসব পুরস্কার গ্রহণ করেন।