১৮৫৫ সাল থেকে বাজারে থাকা যুক্তরাজ্যের দ্য ডেইলি টেলিগ্রাফ আর্থিক অনিশ্চয়তায় ভুগছে। ২০২৩ সালে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ (টিএমজি) ২৪ কোটি ৪৬ লাখ পাউন্ড লোকসান দিয়েছে। তবে এর আগের বছর মুনাফা করেছিল ৩ কোটি ৩৩ লাখ পাউন্ড। মূলত মালিকানার সঙ্গে যুক্ত বার্কলে পরিবার থেকে নেয়া ঋণ চাপে ফেলেছে পত্রিকাটিকে। এজন্য গত বছর ২৭ কোটি ৭৬ লাখ পাউন্ড আলাদা করে রেখেছিল গ্রুপটি। এর মধ্যেও ডিজিটাল সাবস্ক্রিপশন ও বিজ্ঞাপনে প্রবৃদ্ধি দেখেছে টিএমজি। ২০২৩ সালে পত্রিকাটির সাবস্ক্রিপশন ছাড়িয়ে যায় ১০ লাখ। খবর দ্য গার্ডিয়ান ও ছবি রয়টার্স