দেশের পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম লেনদেনের দিনে বড় দরপতন চলছে। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ৩ ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ কমে ৫ হাজার ৮৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস ও ডিএস -৩০ সূচক ও পয়েন্ট হারিয়েছে। প্রথম তিন ঘণ্টায়
ডিএসইতে ৩২৯ কোটি টাকা লেনদেন হয়েছে। এ সময়ে ৩২৪ টি সিকিউরিটিজের দাম কমার বিপরীতে
বেড়েছে মাত্র ৩১ টির। বহুজাতিকসহ ভালো মৌলভিত্তির বড় মূলধনী কোম্পানির শেয়ার দরে
আজ নিম্নমুখীতা পরিলক্ষিত হচ্ছে।










