আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মাস্টারকার্ড ও স্টার সিনেপ্লেক্স যৌথভাবে চালু করেছে ‘মাস্টারকার্ড-স্টার সিনেপ্লেক্স এক্সক্লুসিভ ডিসকাউন্ট ক্যাম্পেইন’। ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনের আওতায় মাস্টারকার্ড ক্রেডিট কার্ডধারীরা পাবেন স্টার সিনেপ্লেক্সের টিকিটে বিশেষ ছাড়।
এই অফারের অধীনে মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডাররা স্টার সিনেপ্লেক্সের অফিসিয়াল ওয়েবসাইট (www.cineplexbd.com) থেকে অনলাইনে টিকিট কিনলে তাৎক্ষণিকভাবে ১০ শতাংশ ছাড় পাবেন। তবে ন্যূনতম ১ হাজার টাকার কেনাকাটায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত এ ছাড় উপভোগ করা যাবে।
অফারটি পেতে হলে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে অনলাইন পেমেন্টের সময় ব্যবহারকারীদের মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি সেভ করতে হবে। —বিজ্ঞপ্তি










