যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস মিটিং সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক কানুতোষ মজুমদার, মো. রেদোয়ান-উল করিম আনসারী, মো. ইসমাইল হোসেন সিরাজী, রবিন রাজন সাখাওয়াত ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুর রহমান সরকার। ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অঞ্চলের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা।—বিজ্ঞপ্তি