বীমা খাতের তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৯৩ পয়সায়।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৫, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬৯ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকায়।










