এবি ব্যাংক পিএলসির জিঞ্জিরা শাখা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকার শহীদ দেলোয়ার হোসেন রোডসংলগ্ন সেঞ্চুরী সিটি কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম ও জেড এম বাবর খানসহ গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।









