ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবসা পর্যালোচনা সভা সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সভায় অংশ নেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরী। সভায় প্রধান কার্যালয়ের সব ডিএমডি ও প্রধানরা সংযুক্ত ছিলেন। এছাড়া সব আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকরা ভার্চুয়ালি অংশ নেন।