মার্কেন্টাইল ব্যাংক পিএলসি হেমায়েতপুর শাখাকে নতুন ঠিকানায় স্থানান্তর করেছে। রোববার (১৮ মে) থেকে শাখাটি নতুন জায়গায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

নতুন ঠিকানায় হেমায়েতপুর শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে হেমায়েতপুর শাখার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন ও ড. মো. জাহিদ হোসেন এবং এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মো. আব্দুল হালিম।

শাখার নতুন ঠিকানা: মাদানী সুপার মার্কেট, হোল্ডিং নম্বর-৪৬, বিলামালিয়া, ইউনিয়ন-তেঁতুলঝোড়া, থানা-সাভার, ঢাকা।

এ সময় হেমায়েতপুর শাখায় উপস্থিত ছিলেন শাখা প্রধান মো. আরিফুল হক, ব্যবসায়ী মো. কাইয়ুম, মো. নিজাম উদ্দিন ও নিখিল কুমার পালসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

—বিজ্ঞপ্তি