পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোক্তা সৈয়দা কোম্পানিটির ২৪ লাখ ৪৭ হাজার ১৮২ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবেন তিনি। 

২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৬ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৫ কোটি ৯৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৭৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৭ দশমিক ২৯ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৩৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫২ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯১ পয়সায়।