কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. ময়নুল ইসলাম। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক, এডিশনাল আইজি মো. তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি  ড. শোয়েব রিয়াজ আলম, ডিআইজি মো. আমিনুল ইসলাম, ডিআইজি কাজী জিয়া উদ্দিন, এডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম, এডিশনাল ডিআইজি সুফিয়ান আহমেদ, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, কমিউনিটি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী ও ব্যাংকের কোম্পানি সচিব সাইফুল আলম।—বিজ্ঞপ্তি