গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে দরপতনের শীর্ষে ছিল বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ার। এদিন শেয়ারটির দর ৩ শতাংশ কমে ১ হাজার ৮০ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। গতকাল এক্সচেঞ্জটিতে কোম্পানিটির ৩ হাজার ৬৮৮টি শেয়ার ১৬৪ বার হাতবদল হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণার প্রভাবে গত ১৯ জুন থেকেই কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। সেদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৮৫ টাকা ৩০ পয়সা। পরদিন দর বেড়ে ১ হাজার ৪০৯ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়। ২৩ জুন দর ছিল ১ হাজার ৪৩২ টাকা ৫০ পয়সা। এর পর থেকে ক্রমেই দর হারাতে থাকে কোম্পানিটির শেয়ার। গত এক বছরে শেয়ারটির দর ৮৮০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে ওঠানামা করেছে।