চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ৫০তম উপশাখা উদ্বোধনের মাধ্যমে নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্যাংকের ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কেক কেটে এ অর্জন উদযাপন করেন। ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা পূরণে বর্তমানে চট্টগ্রাম শহরে ১৪টি শাখা ও দুটি উপশাখা পরিচালনা করছে ব্র্যাক ব্যাংক। এছাড়া দেশব্যাপী ১৮৭টি শাখা, ৫০টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস ও ১ হাজার ৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। —বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংকের ৫০তম উপশাখা চালুর মাইলফলক অর্জন
চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ৫০তম উপশাখা উদ্বোধনের মাধ্যমে নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।










