আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা ৭১ শতাংশ কমেছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬২ কোটি ২ লাখ টাকা। সমাপ্ত হিসাব বছরের তিন প্রান্তিকে আইপিডিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৪ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে আইপিডিসির পর্ষদ।










