বীমা খাতে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৬ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৪৫ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রভাতী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২০ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭১ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রভাতী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৯৯ পয়সায়।

২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রভাতী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৬৮ পয়সায়।

২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ১৬ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রভাতী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩৪ পয়সায়।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১২৫ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা।

রিজার্ভে রয়েছে ৫০ কোটি ১৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭। এর মধ্যে ৩০ দশমিক ৩৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৫ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।