পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। আলোচক হিসেবে ছিলেন ঢাবির ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদী। এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এনএসইউতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।










