শক্তি প্লাস ব্র্যান্ড, বাংলাদেশের শিশুদের পুষ্টি দেয়ার লক্ষ্যে এক যুগ ধরে বিভিন্ন পুষ্টিকর পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় বড়দের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সহজলভ্য করার জন্য শক্তি প্লাস নিয়ে এল ফর্টিফায়েড টক দই, যা ছোট কাপে পাওয়া যাবে  ২৫ টাকায়। 

এ বিষয়ে শক্তি প্লাস-এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, ‘নাগরিক জীবনে কাজের ব্যস্ততায় অনিয়ম ও অস্বাস্থ্যকর খাবারের ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিকল্প নেই। তাই ক্রেতাদের স্বাস্থ্য ও চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রথমবারের মতো ফর্টিফায়েড শক্তি প্লাস টক দই বাজারে এনেছি, যাতে দেশের জনসাধারণ কম মূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিকর এ পণ্যটি সহজে উপভোগ করতে পারে।’ 

শক্তি প্লাস-এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, ‘সঠিক খাদ্যাভ্যাস মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য অনস্বীকার্য ভূমিকা রাখে। শক্তি প্লাস-এর ফর্টিফায়েড টক দই সঠিক পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তাদের সার্বিক সুস্থতায় সাহায্য করবে। কারণ পণ্যটিতে আছে চারটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আয়রন, আয়োডিন, জিংক ও ভিটামিন-এ এবং দুধের সব পুষ্টি আর টক দইয়ের প্রোবায়োটিক, যা প্রতিদিনকার পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে।’ 

শক্তি প্লাস-এর কর্মকর্তারা আরো জানান, সিরাজগঞ্জ, সারিয়াকান্দি ও ময়দানদীঘিতে থাকা চিলিং সেন্টারে বিশেষত নারী খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে বগুড়া ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শক্তি প্লাস-এর ফর্টিফায়েড টক দই। বাজারে ৪০০ গ্রাম টক দই থাকলেও ভোক্তার প্রয়োজন ছোট কাপে এক সার্ভিং টক দই, যা এখন থেকে পাওয়া যাবে ২৫ টাকায়। প্রাথমিকভাবে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের রিটেইল ও সুপারশপসহ বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন এরিয়ায় পাওয়া যাবে।—বিজ্ঞপ্তি