স্বাচ্ছন্দ্যময় ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর গুলশান ১-এর ডিএনসিসি মার্কেটে বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে সোমবার চার দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য একটি সহজ, নিরাপদ ও আধুনিক পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিত করা সম্ভব হবে। সব যোগ্য মার্চেন্টকে পর্যায়ক্রমে বাংলা কিউআরের আওতায় নিয়ে আসাই ব্যাংকটির অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অধ্যক্ষ মো. ওবায়েদ উল্লাহ চৌধুরী; স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম এবং গুলশান-১ ডিএনসিসি মার্কেটের কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের গুলশান-১ শাখার শাখাপ্রধান সালাহ উদ্দিনসহ বিভিন্ন শাখার ব্যাবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।









