এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মান্থলি বিজনেস প্ল্যানিং মিটিং-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বাছাই করা ব্যবসাসফল কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির এমডি ও সিইও মো. শাহ্ জামাল হাওলাদার। সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দাবি কমিটির চেয়ারম্যান আরিফ সিকদার, নির্বাহী কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান এবং এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ) হোসনে আরা বেগম। -বিজ্ঞপ্তি