প্রাইম ব্যাংক পিএলসি ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেডের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেডের বিভিন্ন প্রিমিয়াম সেবা ব্যবহারে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত এক্সক্লুসিভ ছাড় উপভোগ করতে পারবেন। সেবাগুলোর মধ্যে রয়েছে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এবিএ বা বিহেভিয়ার থেরাপি, মিউজিক থেরাপি, আর্লি ইন্টারভেনশন, গ্রুপ থেরাপি ও স্পেশাল এডুকেশন। এসব সেবা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক শিশু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তৌকির আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তামান্না কাদরী ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মাইনুল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি