জুলাই বিপ্লব ২০২৪-এর সব শহীদ ও আহতদের স্মরণে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) শোকসভা ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে এ আয়োজনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এনএসইউএসএসের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মুশাররাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও প্রো-ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। —বিজ্ঞপ্তি