ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড (এনএফএল) এবং ইনস্টার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে এনবিএলের এমডি ইরতেজা আহমেদ খান এবং ইনস্টারের এমডি আরমান হক হোম লোনসংক্রান্ত এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনএফএলের ভাইস প্রেসিডেন্ট ইমন আহমেদ খান, হেড অব সিআরএম অ্যান্ড বিজনেস কপিল উদ্দিন চৌধুরী, হেড অব হোম লোন মুকতাদির হোসেন এবং ইনস্টারের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যনেজার কেএইচএম আরিফুর রাহমান উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ফাইন্যান্স ও ইনস্টারের মধ্যে চুক্তি স্মারক
ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড (এনএফএল) এবং ইনস্টার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।










