দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে ৭ জুন রাজধানীর সিএ ভবনে ফোরামটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ফোরামের সদস্যদের মধ্যে রয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতি কামরান টি রহমান; ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ; এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর; বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি রুপালী চৌধুরী; সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান; সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন; পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।
এছাড়া পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ; ফিকির নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ; এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। এছাড়া সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী ও বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ফোরামের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
আইসিএবির রিফর্ম স্ট্র্যাটেজি ২০২৫-৩০ এর অংশ হিসেবে ফোরামটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে, যা দেশের আর্থিক ও ব্যবসায়িক বাস্তুতন্ত্রের স্বাভাবিকতা রক্ষা ও আর্থিক প্রতিবেদনের যথার্থতা নিশ্চিতের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানের অব্যাহত প্রচেষ্টাকে জোরদার করবে।










