ডিজিটাল সেবা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ চুক্তিপত্র বিনিময় করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে গ্রামীণফোনের পক্ষে ছিলেন হেড অব এমার্জিং অ্যাকাউন্টস এসএম জাহেদুল আরেফিন; হেড অব প্রডাক্ট, পার্টনারশিপস অ্যান্ড অপারেশনস মো. মাহবুবুল আলম ভূঁইয়া ও স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও গ্রামীণফোনের ঢাকা সাউথের হেড অব এমার্জিং অ্যাকাউন্টস হিমাদ্রি শেখর দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এ অংশীদারত্বের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে এবং গ্রাহকদের জন্য উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে।









