বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবির অবস্থান তৃতীয়। রÅাংকিংয়ে আইইউবির দুজন গবেষক, ৩৩২টি প্রকাশনা এবং সম্মিলিত এইচ-ইনডেক্স ১১৮ উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রিসার্চ ডটকমের মাইক্রোবায়োলজি বিষয়ের রÅাংকিংয়ে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে আইইউবি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির ডিপার্টমেন্ট অব লাইফ সায়েন্সেসের অধ্যাপক ড. শাহ এম ফারুকের গবেষণা অবদান উল্লেখ করা হয়েছে। তার প্রকাশনার সংখ্যা ১৫৩ এবং ডি-ইনডেক্স ৬৬।
এর আগে নেচার ইনডেক্স রÅাংকিংয়েও দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় আইইউবি। একইরÅাংকিংয়ে ফিজিক্যাল সায়েন্সেস বা পদার্থবিজ্ঞান বিষয়ে বাংলাদেশে প্রথম হয় বিশ্ববিদ্যালয়টি। রিসার্চ ডটকম র্যাংকিংয়েও মাইক্রোবায়োলজিতে শীর্ষ অবস্থানের মাধ্যমে দুটি আন্তর্জাতিক গবেষণাভিত্তিক রÅাংকিংয়ে বিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ শাখায় দেশের সেরা অবস্থান অর্জন করল আইইউবি।










