মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এমবিটিআই) সম্প্রতি মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ব্যাংকের বিভিন্ন শাখার ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির এএমডি ও সিআরও মতি উল হাসান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ। প্রশিক্ষণে এমবিটিআইর ফ্যাকাল্টি এবং এএমএল ও সিএফটি বিভাগের কর্মকর্তারা বিভিন্ন সেশন পরিচালনা করেন। কর্মশালাটি সঞ্চালনার পাশাপাশি একটি সেশন পরিচালনা করেন এমবিটিআইর অধ্যক্ষ জাভেদ তারিক। —বিজ্ঞপ্তি
মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এমবিটিআই) সম্প্রতি মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।










