ইয়ুথ গ্রুপের সঙ্গে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ চুক্তির অধীনে ইয়ুথ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা ইস্টার্ন ব্যাংকের কাছ থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন। সম্প্রতি ইবিএলের ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ইয়ুথ গ্রুপের প্রধান নির্বাহী আরিফ আইনুল সুমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ইবিএলের বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, পে-রোল ব্যাংকিং প্রধান ত্রিশা তাকলিম; ইয়ুথ গ্রুপের সিএফও (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) ভূলন ভৌমিক, মানবসম্পদ বিভাগ প্রধান লুৎফুন নাহার, কোম্পানি সচিব মো, ইয়াসিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।