টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। বেলা ৩টায় গ্রামীণফোনের ও সন্ধ্যা সাড়ে ৬টায় লাফার্জ হোলসিমের সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৯১ পয়সা, যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৭৭ পয়সায়। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩০ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে গ্রামীণফোন বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে ইপিএস ছিল ২২ টাকা ২৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে লাফার্জ হোলসিমের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা, যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৪ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৫৩ পয়সায়। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে লাফার্জ হোলসিম বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১২ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ৩ টাকা ৮৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৪ পয়সায়।