বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও ১২০ দিনের বিশেষ কর্মসূচি পরিপালনসংক্রান্ত ভার্চুয়াল পর্যালোচনা সভা গতকাল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি মো. শওকত আলী খান। এ সময় ব্যাংকের ডিএমডি চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, সালমা বানু, প্রধান কার্যালয়ের সব জিএম ও সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভায় সব বিভাগীয় জিএম, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।