শোরুমের পাশাপাশি ঘরে বসে অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজায় অর্ডার করে কেনা যাচ্ছে সুপারব্র্যান্ড ওয়ালটনের পণ্য। ওয়ালটন প্লাজার ওয়েবসাইট (eplaza.waltonbd.com) থেকে নির্দিষ্ট মডেলের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ফ্যান, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস, কম্পিউটার ও অ্যাকসেসরিজ ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন গ্রাহকরা। এক্ষেত্রে যেকোনো ব্যাংকের নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে। এ সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ক্রেতারা দেশীয় পণ্য কিনতে অভ্যস্ত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া অনলাইনে ই-প্লাজা থেকে ওয়ালটন পণ্য ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা। সেই সঙ্গে রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা। ক্রেডিট কার্ডে ইএমআইয়ের আওতায় ১২ মাসের জিরো ইন্টারেস্ট সুবিধাও দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা।

ওয়ালটন ই-প্লাজার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড কো-অর্ডিনেটর নাফিস ইসতিয়াক জানান, বিশ্বের যেকোনো স্থানে বসে অনলাইনে ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভি, ডেস্কটপ ও ল্যাপটপসহ সব ধরনের পণ্য কেনার সুযোগ রয়েছে। ওয়েবসাইট থেকেই ক্রেতারা পণ্যের অর্ডার করতে পারবেন। 

প্রসঙ্গত, দেশে প্রচলিত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ড, ইন্টারনেট ব্যাংকিংসহ, বিকাশ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইন থেকে কেনা ওয়ালটন পণ্যের মূল্য পরিশোধ করা যাচ্ছে সহজেই।-বিজ্ঞপ্তি