ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত ২৪০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে।
শনিবার (৩১ মে) কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেককে দুই বান করে ঢেউটিন দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের প্রভাষক ইউসুফ আলী। প্রধান অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আলামীন, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. মশিউর রহমান চমক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান, জুম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল কবির ভূঁইয়া ও সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল।
এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এফএভিপি মোহাম্মদ তরিকুল ইসলাম হিরন, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগের এফইও এস এম কবির হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা। —বিজ্ঞপ্তি










