শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক রেমিট্যান্স কোম্পানি আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এমডি মোসলেহ উদ্দীন আহমেদ এবং আটলান্টিক এক্সচেঞ্জের এমডি ও প্রেসিডেন্ট মোহাম্মদ গায়াত হাব্বাব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর পরপরই ব্যাংকের এএমডি এম আখতার হোসেন এবং আটলান্টিক এক্সচেঞ্জের দক্ষিণ এশিয়ার কান্ট্রি ম্যানেজার মো. রুবেল হোসাইন ডকুমেন্ট হস্তান্তর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের ইনচার্জ মোহাম্মদ শাখাওয়াত হোসাইন এবং জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কেএম হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি