বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে তাতে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। সম্প্রতি সেনা সদরে সেনাপ্রধানের কার্যালয়ে ২০ লাখ টাকার আর্থিক অনুদান হস্তান্তর করেন বিকাশের সিইও কামাল কাদীর।
এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম। সারা দেশে বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন অসংখ্য শিক্ষার্থী, যাদের অনেকেরই উন্নত চিকিৎসার প্রয়োজন। এক্ষেত্রে যেসব শিক্ষার্থীর জরুরি চিকিৎসা প্রয়োজন, তাদের নিকটস্থ সিএমএইচে যোগাযোগ করতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। —বিজ্ঞপ্তি










